Tuesday , 11 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী ওসি খায়রুল আনাম ডন

মোঃ মজিবর রহমান শেখ,,
আবারো ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোঃ খায়রুল আনাম ডন। মঙ্গলবার ১১(অক্টোবর) সকালে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঠাকুরগাঁও জেলা পুলিশ অফিস সম্মেলণ কক্ষে সেপ্টেম্বর/২০২২ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন। উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ এএসআই(নিঃ) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মোঃ সহিদুল ইসলাম (সদর থানা), শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম ডন (বালিয়াডাঙ্গী থানা), ঠাকুরগাঁওগণকে সম্মাননা দেওয়া হয়। জানা যায়, বালিয়াডাঙ্গী থানা এলাকাটি এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। মোঃ খায়রুল আনাম ডন ওসি হিসেবে যোগদান করার পর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় লক্ষ লক্ষ টাকার মাদকদ্রব্য। সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় খায়রুল আনাম ডনকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। এর আগেও মোঃ খায়রুল আনাম ডন ঠাকুরগাঁও জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) বালিয়াডাঙ্গী থানা হিসেবে পুরস্কৃত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহকারি পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) সহকারি পুলিশ সুপার (পিবিআই), সহকারি পুলিশ সুপার, সিআইডি সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা

“৫ টাকার হাট” হাসি ফুটিয়েছে সুবিধা বঞ্চিত মানুষের মুখে

ঠাকুরগাঁওয়ের গোধুলী বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ২ বছর পর সালন্দর ঈদগাহ মাঠে ঈদের জামাতে প্রায় লাখ মুসল্লীর নামাজ আদায়

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে প্রকাশ্যে যুবকের থাপ্পড়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা

নানা আয়োজনের মধ্য দিয়ে ৪দিনব্যাপী ঐতিহ্যবাহী গর্ভেশ্বরী শ্মশানে শ্রীশ্রী শ্যামা পূজা ও মেলা সমাপনী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার