Sunday , 16 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন রাত পোহালেই ইভিএম – এ ভোট !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই ইভিএম এ ভোট । আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কমিশন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। তাই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য প্রার্থীদের জন্য। ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ উপজেলা পরিষদে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নিয়োজিত করা হয়েছে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট। এ ছাড়া ভোট কেন্দ্রের চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটর্নিং অফিসার মো: সফিকুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে। আশাকরি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। প্রসঙ্গত, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হবে বিকেল ২টায়। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় ৫ টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৭৫৮ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

বিরলে তাঁতীদলের বিশেষ দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী

দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা শ্রমিক লীগের শ্রদ্ধা

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

খানসামায় বাড়ছে ডায়রিয়া-জ্বর-হিট স্ট্রোক

ঠাকুরগাঁও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ি ভাংচুর করতে গিয়ে পিতা-পুত্ররে জেল

বীরগঞ্জে কাবিটার সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে পদত্যাগ করল, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে -ঠাকুরগাঁও- ২ আসনে