Saturday , 15 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের মাঠ কাপাচ্ছেন সদস্য প্রার্থী — মোঃ সফিকুল ইসলাম

মোঃ মজিবর রহমান শেখ,,
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭ অক্টোবর। নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের ( ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের পাশাপাশি থাকছে সিসিটিভি ক্যামেরা। চলতি নির্বাচনে ঠাকুরগাঁও – ওয়ার্ড ( ২) বালীয়াডাঙ্গী উপজেলার ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা আলহাজ্ব সফিকুল ইসলাম৷ তিনি এর আগে সুনামের সাথে দীর্ঘ ১৯ বছর ইউপি চেয়ারম্যান ও ৫ বছর বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন৷
ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য প্রার্থী মোঃ সফিকুল ইসলাম বলেন,আমি ১৯ বছর বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ও ৫ বছর বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি৷ এবারে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে তালা প্রতীকে নির্বাচন করছি৷
বালিয়াডাঙ্গী উপজেলার মাটি ও মানুষের সাথে আমার একটি শখ্যতা রয়েছে। আমি এতদিন গণমানুষের সেবা করেছি। সকল মানুষের সাথে আমার একটি সুসম্পর্ক আছে। আমি এর আগে চেয়ারম্যান থাকা অবস্থায় জনসেবায় সম্পৃক্ত থেকেছি। আমার নির্বাচনী এলাকায় ১০৭ জন ভোটার রয়েছেন। যার অধিকাংশ ভোটারদের সাথে আমি দীর্ঘদিন থেকে কাজ করেছি৷
তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি জয়যুক্ত হলে আমার বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও জেলা পরিষদ থেকে যে বরাদ্দ আসবে তা দিয়ে এলাকার উন্নয়ন ঘটাব। পাশাপাশি এলাকার শিক্ষা ও চিকিৎসা খাতকে আরো বেগবান করব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি জয়যুক্ত হব বলে আমি আশা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

বিরলে বিএনপি’র আনন্দ মিছিল ও লিফলেট বিতিরণ

রানীশংকৈলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

হাবিপ্রবিতে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

চিরিরবন্দরে বস্তায় আদা চাষে বাজিমাত, লাভবান কৃষক

ইমাম ওলামাদের সহযোগিতায় পরিকল্পিত পৌরসভা গড়তে চাই —– রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

২৪জুন মুক্তি পাচ্ছে কামরুজ্জামান রাব্বির ‘ভালোবাসার ভেদপরিচয়’ গানটি

পীরগঞ্জে খেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

​হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানে র‍্যাব