Monday , 10 October 2022 | [bangla_date]

দিনাজপুরের চিরিরবন্দরে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘন্টা পর আত্রাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\ আত্রাই নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে নিখোঁজ হয় নিহাদ নামের এক শিশু। ঘটনার ১৮ঘন্টা পর তলিয়ে যাওয়ার স্থান থেকে আড়াই কিলোমিটার দূরে মাদারগঞ্জ ব্রিজের কাছ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
রবিবার সকাল ১০টার দিকে নিখোঁজ শিশু নিহাদের লাশ দিনাজপুরের চিরিরবন্দরের মাদারগঞ্জ ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দুপুর ১টায় দিকে চিরিরবন্দর উপজেলার আউলিয়পুকুর ইউপির কৃষ্ণপুর বারোবাড়ি এলাকার আত্রাই নদীর মতিয়ার ঘাটে তলিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।
শিশু নিহাদ (৫) চিরিরবন্দর উপজেলার কৃষ্ণপুর বারোবাড়ী এলাকার রাজমিস্ত্রী আবুল কালামের নাতি এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডোমরগাছার মিজানুর রহমান ও পারুল আকতার দম্পতির এক মাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, মিজানুর রহমান ও পারুল আকতার দম্পতি ঢাকায় গার্মেন্টসে চাকুরি করেন। কাজের সুবিধার্থে নিহাদকে তার নানা-নানীর হেফাজতে রেখে যান। গত ৮ অক্টাবর দুপুর ১টায় আউলিয়াপুকুর ইউপির কৃষ্ণপুর বারোবাড়ি এলাকায় নিহাদ তার বন্ধুদের সঙ্গে খেলতে ছিলো। খেলার একপর্যায়ে বন্ধুরা সবাই মিলে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসল করার সময়ে শিশু নিহাদ নদীর পানির মধ্যে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ও বড় ভাইয়েরা তাকে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় চিরিরবন্দর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস রংপুর থেকে ডুবরি দল এসে রাত ৮ টা পর্যন্ত শিশু নিহাদের সন্ধান চালায়। কোন খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে চিরিরবন্দর ফাযার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় ও ডুবুরি দলের চেষ্টায প্রায় ১৮ ঘন্টা পর ৯ অক্টোবর সকাল ১০টায় নিখোঁজ শিশু নিহাদের লাশ আড়াই কিলোমিটার দূরে মাদারগঞ্জ ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মরদেহের সুরতহাল রির্পোট করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় শোক দিবস পালন

পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ইজিবাইক চালককে বেধে গাড়ি ছিনতাই, আটক –২ জন

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

তেঁতুলিয়ায় মহানন্দায় পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ পাথর শ্রমিক

জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

খানসামায় স্থানীযভাবে উৎপাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী মেলা