Sunday , 30 October 2022 | [bangla_date]

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। এ সময় আরোও উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উপজেলা কর্মকর্তা নেহেরুবা আক্তার, সদর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ শাহনাজ বেগম, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া সহ ব্যাটালিয়ন আনসার সদস্য ও ভিডিপি সদস্য সদস্যাবৃন্দ।
উল্লেখ্য যে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে দিনাজপুর জেলায় মোট ৩২৫টি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির শেষে জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট বলেন, এ সকল কার্যক্রম আমাদের সদর দপ্তরের নির্দেশনা অনুসারে পালন করে আসছি। আগামীতে যে সকল কর্মসূচি প্রদান করা হবে, সে সকল কর্মসূচি গুলো আমাদের জেলা কার্যালয় স্বতঃস্ফূর্তভাবে পালন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের উন্নয়নে ঈশান্বিত হয়ে একটি মহল ধর্মের কথা বলে অপপ্রয়াস চালাচ্ছে–রেলপথ মন্ত্রী

ইউনিয়ন পরিষদ নির্বাচন পীরগেঞ্জে আওয়মীলীগ ৭, সতন্ত্র ৩

খেলা যেন শিক্ষা অর্জনের বাঁধা না হয়ে দাঁড়ায় ——রাণীশংকৈলে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান

বোচাগঞ্জে এমপিও শিক্ষকদের বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবীতে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলের রাজবাড়িটি দ্রুত সংস্কার করে যাদুঘর করা হবে — মহাপরিচালক সাবিনা আলম

রংপুর বিভাগীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে দিনাজপুরে মতবিনিময়

বীরগঞ্জে স্কুল- কলেজে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার

পীরগঞ্জে নারীদের মাঝে ছাগল বিতরণ