Saturday , 22 October 2022 | [bangla_date]

দিনাজপুরে উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর বিভাগীয় সভা

শনিবার দিনাজপুর উদীচী কার্যালয়ের সত্যেন সেন ভবনে “অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের ঐক্য, অসঙ্গতির মাঝে সঙ্গতির সুর” শীর্ষক রংপুর বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, রংপুর জেলা সংসদের সভাপতি ড. শাশ^ত ভট্টাচার্য। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য ইকবালুর হক খান, কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পী আখতার, গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ও সদস্য কেন্দ্রীয় সংসদ অধ্যাপক জহিরুল কাইয়ুম, ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য সেতারা বেগম, পঞ্চগড় জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজাউর রহমান রেজুসহ সভায় রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন উপজেলা শাখার জাথীয় পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক হাবিবুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সত্য ঘোষ উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, অবিলম্বে সাংগঠনিক কর্মশালা, কর্মপরিকল্পনা গ্রহন সহ কর্মশালায় সাংগঠনিক আবৃত্তি ও সংগীত কর্মশালা অনুষ্ঠিত হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউর রহমান রেজু।
সভায় উচীদী রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়। তারা হলেন, আহবায়ক রেজাউর রহমান রেজু, যুগ্ম আহবায়ক অধ্যাপক জহিরুল কাইয়ুম, সেতারা বেগম এবং সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম সহ সকল জেলা কমিটির সভাপতি সম্পাদক, জাতীয় পরিষদের সদস্য ও উপজেলা জাতীয় পরিষদের সদস্যবৃন্দ কমিটির সদস্য হিসেবে গন্য হবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্ম গঠন

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী

পীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঢাকাস্থ বোদাবাসীর উদ্দেশে এমপি প্রার্থী এমরান আল আমিনের খোলা চিঠি

ঠাকুরগাঁওয়ে জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং  কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

হিমাগারের সামনে আলুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি