Monday , 24 October 2022 | [bangla_date]

দিনাজপুরে জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উদ্দ্যেগে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন দিনাজপুর এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিইডিএ) দিনাজপুর এর সহযোগিতায় সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি মোঃ বাদল হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাঃ কাওসার আহম্মেদ ও প্রতিবন্ধী চিকিৎসা সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিডিএ’র রিসোর্স পারসন অনামিকা পান্ডে। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ নেওয়াজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী ও সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হালিমা খাতুন। উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন বাবলী সাহা, মাহমুদুল করিম নয়ন, নাসিমা খাতুন, মোছাঃ মোস্তাকিমা ও গোলাপ। বক্তারা বলেন, দিনাজপুর জেলায় মোট ৩০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। তাদের সেবা ও সহযোগিতা করা আমাদের নৈতিক কর্তব্য। বর্তমান সরকার তাদের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিবন্ধীদের অনেক সমস্যা রয়েছে তা সমাধানের জন্য প্রতিবন্ধী কল্যাণ আইন বাস্তবায়ন করতে হলে জিও-এনজিও সকলকে স্বেচ্ছার ভূমিকা রাখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দিনব্যাপী শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন

বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে শীতের আগমন, কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক

দিনাজপুরে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে সেন্ট ফিলিপস্সিয়ান পরিবার

পীরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন।। বিস্তারিত- – –

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নের মনোনয়ন দাখিল

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরিপুরে পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃত দেহ উদ্ধার