Tuesday , 4 October 2022 | [bangla_date]

দিনাজপুরে দূর্গা পূজাকে সামনে রেখে সকল সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুরে দূর্গা পূজাকে সামনে রেখে  সকল সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

“ধর্ম যার যার, উৎসব সবার”- এই ¯েøাগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে মহানবমীকে উপলক্ষ করে দিনাজপুর রাজাপুকুর-কাউগা মোড় সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ কমিটির উপদেষ্টা এবং হরিমনি দ্যাসা দেবোত্তর এস্টেট কমিটির প্রধান উপদেষ্টা বাবু রণজিৎ কুমার রায়ের নিজ উদ্দ্যেগে সকল সম্প্রদায়ের অস্বচ্ছল নারীদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।
রাজাপুকুর-কাউগা মোড় সার্বজনীন দূর্গা পূজা কমিটির উপদেষ্টা মদন চন্দ্র দাস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হরিমনি দ্যাসা এস্টেটের সাধারণ সম্পাদক নবকুমার সাহা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের সদস্য নিরেন্দ্র নাথ রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজাপুকুর সার্বজনীন দূর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়, সহ সভাপতি লিটন মহন্ত, সদস্য জগদিশ চন্দ্র রায় (জগো)। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সনজিৎ কুমার রায়। প্রধান অতিথি মন্দির কমিটির প্রধান উপদেষ্টা রণজিৎ কুমার রায় বলেন, মা দূর্গার আগমন উৎসবে ধনী-গরিব, জাত-পাতের ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মানুষ মায়ের উৎসবে আনন্দ করবে এটাই আমাদের কাম্য। তাই আমরা এলাকার অস্বচ্ছল, বিধবা, দরিদ্র নর নারায়ণ নারী-পুরুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করছি। আগামীতে এই কর্মসূচী আরোও ব্যাপকভাবে করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘোড়াঘাটে এশিয়ান টিভি‘র ১০ম বর্ষপূর্তি পালিত

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

বীরগঞ্জে যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ডা. জাহিদ হোসেন

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

জমি-জায়গা বিরোধের জেরে ছোট ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা বড়ভাইয়ের

সেতাবগঞ্জে ব্যবসায়ীর উপর দূর্বৃত্তের হামলা ও টাকা ছিনতাই

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত