Monday , 17 October 2022 | [bangla_date]

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

দিনাজপুর পৌরসভার ৬, ৬, ১০ ও ১১নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শ্রমজীবী শিশুদের পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবাযনের লক্ষে এসব ছাগল বিতরণ করা হয়।
সোমবার বিকেল ৪ টায় দিনাজপুর গোর-এ- শহীদ বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী পরিবারের
সদস্যদের হাতে এসব ছাগল তুলে দেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া।
ছাগল বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রিচার্ড তাপস দাস, শিশুশ্রম মনিটরিং কমিটির প্রতিনিধিসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা ও সহায়তাকারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোট ১৫৮টি শ্রমজীবি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৩টি করে সর্বমোট ৪৭৪টি ছাগল বিতরণ করা হবে। এর মধ্যে ১৭ অক্টোবর সোমবার ৩৫টি পরিবারকে প্রতিটি পরিবারকে ৩টি করে সর্বমোট ১০৫টি ছাগল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে ব্যারিস্টার হলেন বীরগঞ্জের জুন্নুন ওয়ালিদ চৌধুরী

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে -আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি

পার্বতীপুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ডাকে বিএনপির জনসংযোগ শুরু

ঐতিহাসিক ৭ মার্চে দিনাজপুরে বঙ্গবন্ধুর ম্যূরালের উদ্বোধন

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ ও করোনা রোগীদের ফল উপহার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

বঙ্গবন্ধু কন্যার সুষ্ঠ পানি ব্যবস্থাপনায় ফসলের উৎপাদন বেড়েছে -হুইপ ইকবালুর রহিম এমপি

আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা ও র‌্যালি

দিনাজপুরের কাহারোলে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি