Wednesday , 19 October 2022 | [bangla_date]

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পৌরসভার ১, ৩, ৪, ৫, ও ৮নং ওয়ার্ডের শ্রমজীবী শিশুদের পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবাযনের লক্ষে এসব ছাগল বিতরণ করা হয়।
বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী পরিবারের
সদস্যদের হাতে এসব ছাগল তুলে দেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া।
ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ’র সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম মনিটরিং কমিটির সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, মনিটরিং কমিটির সদস্য মোঃ সামিউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রিচার্ড তাপস দাস, প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, দিনো দাস, ডরিস লিয়াসহ শিশুশ্রম মনিটরিং কমিটির প্রতিনিধিবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা ও সহায়তাকারীগন উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশন আয়বর্ধকমূলক কর্মসূচীর মাধ্যমে শিশুশ্রম নিরসনের চেষ্টা করছে এবং পরিবারে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বচ্ছল করে তুলছে যাতে এই পরিবারগুলো শিশুদের কল্যান নিশ্চিত করতে পারে।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড এলাকা, সদর উপজেলার চেহেলগাজী, শেখপুরা ও আউলিয়াপুর ইউনিয়নের মোট ১৫৮টি শ্রমজীবি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৩টি করে সর্বমোট ৪৭৪টি ছাগল বিতরণ করা হয়। এর মধ্যে শেষ দফায় ১৯ অক্টোবর বুধবার পৌর এলাকার ৪০টি পরিবারকে প্রতিটি পরিবারকে ৩টি করে সর্বমোট ১২০টি ছাগল বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলার মন্ডপে মন্ডপে শুরু হয়েছে সপ্তমী পূজা

বীরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং কর্মচারীদের নিরাপত্তার দাবী তুলে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কৃষক লীগের সমাবেশ

হরিপুরে ৪ পলাতক আসামি গ্রেফতার

বিরলে ইমাম ও মুয়াজ্জিনদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছে : মির্জা ফখরুল

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের লাশ দাফন

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

হিলি বন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে