Sunday , 16 October 2022 | [bangla_date]

দিনাজপুরে হত-দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে মশারী বিতরণ

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হত-দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে মশারী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মশারী বিতরণ করেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মর্ত্তুজা আল-মুঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার দীন চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন র্মুর্মু।
হত-দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে বিশেষ করে শিশুদের মাঝে মশারী বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্ত্তুজা আল-মুঈদ বলেন, বর্তমানে ডেংগুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে। এর জন্য বাড়িঘর ও বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যাতে ময়লা পানি জমে না থাকে তার ব্যবস্থা করতে হবে। ডেংগু প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশন মশারী বিতরণ করেছে তা একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা জানি প্রতিটি শিশুর স্বপ্ন থাকে। আমরা চাই সেই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সন্তানদের সেভাবেই তৈরী করতে হবে। সফলতার গল্প শোনান শিউলি বেগম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননা মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আটোয়ারীতে পুলিশ কর্তৃক ফেনসিডিলের বড় চালান সহ স্বামী-স্ত্রী আটক

পীরগঞ্জে চেয়ারম্যান পদে শ্বশুড়-বউমা’র লড়াই

পীরগঞ্জে উপজেলা প্রসাশনের প্রেস ব্রিফিং। ৮শ ঘর পাচ্ছে গৃহহীনরা

প্রতিদিন আড়াই হাজারেরও বেশি প্রবাসীকর্মী দেশে ফিরছেন

দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

১২ ঘন্টায় বজ্রপাতে প্রাণ গেল ১৬ জনের

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার