Monday , 31 October 2022 | [bangla_date]

দিনাজপুরে ১৫০ মিটার রাস্তা হস্তান্তরের উদ্বোধন

দিনাজপুরে ১৫০ মিটার রাস্তা  হস্তান্তরের উদ্বোধন

রাস্তা উন্নয়ন প্রকল্প-এর আওতায় দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের পারগাঁও গীর্জাঘর হতে গুচ্চগ্রাম পর্যন্ত ১৫০ মিটার রাস্তার হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে।
৩১ অক্টোবর সোমবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায়, গ্রাম বিকাশ কেন্দ্র পার্বতীপুরের বাস্তবায়নে এবং কোর-জাপান ও জেআইসিএফ-এর অর্থায়নে ১৫০ কিলোমিটার রাস্তা হস্তান্তর করেন প্রধান অতিথি ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিত বসাক।
পারগাঁও গ্রাম প্রাঙ্গনে গ্রাম বিকাশ কেন্দ্র পার্বতীপুরের উপ-প্রধান নির্বাহীর সভাপতিত্বে ও গ্রাম বিকাশ কেন্দ্রের মনিটরিং অফিসার শ্যামল রায়ের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি গ্রাম বিকাশ কেন্দ্র পার্বতীপুরের পরিচালক অসীম রাউত, কোর-জাপানের প্রতিনিধি হিরোকী কাওয়াই, গ্রাম বিকাশ কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক আমজাদ হোসেন খান, পরশুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিলীমা বসাক, প্রকল্প সমন্বয়কারী গ্রাম বিকাশ কেন্দ্রের লাকি মারান্ডী, ফাজিলপুর ইউপি সদস্য বদিয়ার রহমান, সাদেকুল ইসলাম, আনসার, দেবেস কুমার রায়। এ ছাড়াও বক্তব্য রাখেন রুপলাল টুডু, মাঞ্জি হারাম। এর আগে প্রধান অতিথি অভিজিত বসাকসহ অতিথিদের নৃত্য’র মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান আদিবাসী জনগোষ্ঠী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোহলিদের সর্বোচ্চ বেতন ৭ কোটি রুপি, সর্বনিম্ন ১ কোটি

পঞ্চগড়ে প্রাণি সম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে এমকেপি’র জেলা পর্যায়ে ত্রৈমাসিক সংলাপ

বিধিনিষেধ বাড়তে পারে আরও এক সপ্তাহ

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্রের জনসমর্থনে লিফলেট বিতরণ

বীরগঞ্জে নকল বিড়ি জব্দসহ ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে এনসিসি ব্যাংক লিমিটেড

নিজপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এবারের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের জন্য দিনাজপুরে ব্যতিক্রমধর্মী বৃক্ষর চারা প্রদান করে সংবর্ধনা

হরিপুরে গোয়াল ঘরে আগুন, গরু-ছাগল পুড়ে ছাই

দিনাজপুরে আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ