Wednesday , 26 October 2022 | [bangla_date]

দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে ৭০০ গাছ বিতরণ

বুধবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং দেশে সবুজ বিপ্লব ঘটাতে বৃহত্তর দিনাজপুর জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাবসুম জুঁই এমপি সাতশত বনজ, ফলজ ও ঔষধি গাছ আইনজীবী, আইনজীবী সহকারী সমিতির কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন উপজেলা হতে আগত বিচারপ্রার্থীদের মাঝে বিতরণ করেন।
গাছ বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি এ্যাডঃ জাকিয়া তাবাবসুম জুঁই এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং দেশে সবুজ বিপ্লব ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সাতশত বনজ, ফলজ ও ঔষধী গাছ বিতরণ করছি। গাছ বিপদের বন্ধু ও ভবিষ্যৎতের সঞ্চয়ের চাবিকাঠি। একজন মানুষ তার কন্যার বিবাহের জন্য, বাড়ীর আসবাবপত্র তৈরি করতে এবং চিকিৎসার জন্য গাছ বিক্রি করে নগদ অর্থ পেয়ে তার সমস্যা সমাধান করেন। বাড়ীর আশপাশ খালি জায়গায় প্রতিবছর দু-চারটি গাছ লাগান ও আমাদের পরিবেশকে রক্ষা করুন। এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ হাজী সাইফুল ইসলাম সহ আইনজীবীরা গাছ নেন এবং বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

রানীশংকৈলে দুইদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্ভোধন

সেতাবগঞ্জ চিনিকলের আখ ঠাকুরগাঁও চিনিকলে সরবরাহ শুরু

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক  কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

বোচাগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ২০২১ শিক্ষা বর্ষে ভর্তি জন্য লটারী অনুষ্ঠিত

বিরলে ফেন্সিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

দিনাজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা প্রথম ত্রৈ-মাসিক সভা

কাহারোলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেসব্রিফিং ও মতবিনিময়