Monday , 10 October 2022 | [bangla_date]

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ শাহ-নওয়াজ তালা প্রতিকের ব্যাপক গণ-সংযোগ

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\
আসন্ন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ কে সামনে রেখে দিনাজপুরের ১৩টি উপজেলায় শুরু হয়েছে সদস্য ও চেয়ারম্যান প্র্থর্াীদের ব্যাপক গণ-সংযোগ।
বোচাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ শাহনওয়াজ তালা প্রতিক নিয়ে শুরু করেছে ব্যাপক গণ-সংযোগ। উপজেলার ৬ টি ইউনিয়ন ১টি পৌরসভায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। প্রতিটি ইউনিয়নের ভোটারগণ তালা প্রতিকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে বলে জানান জৈনিক ইউপি সদস্য। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তালা প্রতিকের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন কয়েকজন ভোটার।
গতকাল ১০ নভেম্বর বেলা ১২টায় উপজেলার মুশিদহাট ইউনিয়ন পরিষদের ভোটারদের মাঝে গণ-সংযোগ করেন। এসময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস আলী কাঞ্চন এর সাথে কুশল বিনিময় করেন মোঃ শাহ নওয়াজ।
সৎ, যোগ্য, কর্মচঞ্চল মোঃ শাহনওয়াজ বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সেতাবগঞ্জ কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি। স্বল্পভাষি মোঃ শাহনওয়াজ সৎজন বলে এলাকায় বেশ সুনাম রয়েছে। তিনি দিনাজপুর জেলা পরিষদের (৪নং ওয়ার্ড) বোচাগঞ্জ উপজেলার সদস্য পদে নির্বাচিত হলে একজন সাদা মনের জনপ্রতিনিধি পাবেন বলে অনেকে মন্তব্য করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র রংপুর বিভাগীয় মত বিনিময় সভা

এ্যাপটাচ এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর ২ মামলায় রায়

ইউএস বাংলা কর্তৃপক্ষের অনিয়মে ক্ষোভ প্রকাশ এজেন্সি মালিকদের!

দিনাজপুর পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা

লেবার সর্দার লুৎফর রহমানের ইন্তেকাল

পঞ্চগড়ে জাপপা’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে মানববন্ধন স্মারকলিপি পেশ