Saturday , 15 October 2022 | [bangla_date]

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে দিনাজপুর সদরের রাজু একাদশ ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জাতিরজনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি স্মরনে আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২‘র অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
নশিপুর স্কুল এন্ড করেজের অধ্যক্ষ মো: গোলাপ হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ,সোনালী অতীত ফুটবল একাডেমির সহ সভাপতি মোকাররম হোসেন হিটলার, স্কুল গর্ভনিং বোডির সভাপতি ও স্থানীয় ইউপি‘র সদস্য রাজেদুর রহমান রাজু, সঙ্গীত শিল্পী কল্যান পরিষদের সা: সম্পাদক প্রশান্ত কুমার রায়। উত্তেজনাপূর্ণ ও কানায় কানায় দর্শক পরিপূর্ণ মাঠে এই খেলার নির্ধারিত সময়ে উভয়দল ২-২ গোলে ড্র করে।
পরবর্তীতে টূর্নামেন্ট কমিটির নিয়ম অনুযায়ী ট্রাইবেকারের মাধ্যমে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার ৪-৩ গোলের ব্যবধানে রাজেদুর রহমান রাজু একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। এ খেলা পরিচালনা করেন রেফারী তাজেদুর রহমান তাজু এবং এবং সহকারী রেফারী ছিলেন সাজু ও মানিক। হাজার হাজার দর্শকের মাঝে খেলাটির ধারাভাষ্য করেন তইফুল ইসলাম তপু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত ৫ শিশু হাসপাতালে

পৌরসভা পর্যায়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা

দেশ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা —উপজেলা চেয়ারম্যান মুন্না

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিরামপুরে কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে ও ইসলামী ব্যাংকের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু