Monday , 3 October 2022 | [bangla_date]

দুর্গাপূজায় হিলি চেকপোস্টে বেড়েছে যাত্রীর চাপ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত বেড়েছে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীই বেশি। তবে ভারত থেকেও কেউ কেউ বাংলাদেশে আসছেন পূজা উদযাপন করতে।
জানা গেছে, করোনাভাইরাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর হিলি চেকপোস্ট দিয়ে উভয় দেশের মধ্যে যাত্রী পারাপার কয়েকগুণ বেড়েছে। গেলো মাসে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ যাত্রী পারাপার হতেন। দুর্গাপূজা উপলক্ষে চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ যাত্রী পারাপার হচ্ছেন।
পাসপোর্ট যাত্রী গণেশ চন্দ্র বলেন, গত বছরে করোনার সময ধূমধাম করে পূজা উদযাপন করতে পারিনি। এইবার পরিবারকে নিয়ে ভারতে পূজা দেখতে যাচ্ছি। দীর্ঘদিন ভারতে আত্মীয়-স্বজনদের সঙ্গে পূজা করা হয় না, তাই এবার সেখানে যাচ্ছি।
জোসনা রানী নামে আরেক যাত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশে পূজা উদযাপন করি। এবার ভারতে আত্মীয়ের বাড়িতে পূজা উদযাপন করবো। ভারতে অনেক জাঁকজমকভাবে পূজা উদযাপন হয।
হিলি ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, যাত্রীরা যেন দ্রুত সময়ে পার হতে পারে সেজন্য চারটি ডেস্কে কাজ করা হচ্ছে। পাশাপাশি এই এলাকায নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, যাত্রীদের দ্রুত যাতায়াতের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ঠাকুরগাঁও

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহার

আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী

দিনাজপুরে আল্লামা মামুনুল হক শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকেও ধ্বংশ করেছে

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি বিষয়ে সমাবেশ

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান

স্বপ্ন পূরণ হলো জনি’র বাধা এখন পড়াশোনার খরচ

সেতাবগঞ্জে দিনের বেলায়  জুয়েলার্স দোকানে চুরি

সেতাবগঞ্জে দিনের বেলায় জুয়েলার্স দোকানে চুরি

উত্তরাঞ্চল সফর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার বীরগঞ্জে বিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ

মহিলা আওয়ামী লীগের মানববন্ধনে বক্তারা দেশে আবারও আগুন সন্ত্রাস চালানোর পায়তারা