Sunday , 23 October 2022 | [bangla_date]

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ নিরোধে করনীয় শীর্ষক দিনাজপুরে সংস্থার সচেতনতামুলক সভা

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং বাল্য বিবাহ নিরোধে করণীয় শীর্ষক সচেতনতামুলক (উঠান বৈঠক) সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়া এলাকায় দোলন চাঁপা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সচেতনতামুলক উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর। সভাপতিত্ব করেন দোলন চাঁপা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নারগিস পারভিন নিশি। বক্তব্য রাখেন দোলন চাঁপা মহিলা উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক রুমানা সরকার। সভাপতির বক্তব্যে দোলন চাঁপা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নারগিস পারভিন নিশি বলেন, বাল্যবিবাহ আমাদের দেশে এক ধরনের সামাজিক অনাচার বলা যায়, এজন্য যে-বাল্যবিবাহের কারণে একটি কিশোরী মানসিকভাবে বিকাশ লাভ করতে পারে না। কম বয়সে মা হওয়ার কারণে সে শারীরিকভাবে ভেঙে পড়ে। আবার তার গর্ভের নবজাতক শিশুর জীবনও হুমকির মধ্যে পড়ে। এর ফলে দেশে মা ও নবজাতক শিশুর মৃতুহার বৃদ্ধি পায়। তাই মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধ করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধে আরো সোচ্চার হতে হবে। সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব হবে। আর এটা সম্ভব হবে অভিভাবকদের সচেতনতায়। প্রত্যেক পরিবার সচেতন হলেই বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমাদের ইমাম সাহেবরা ধর্মীয় আলোকে সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করেন… মনোরঞ্জন শীল গোপাল এমপি

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু

এসএসসির ফলাফলে সব দিক থেকে পিছিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড

সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৩-৪ গোলে দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও এর জয়লাভ

বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

সিগনেচার ৯৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

ভিজিডি তালিকায় অনিয়ম ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করায় ইউএনও’র অপসারণের দাবিতে খানসামা ইউপি সদস্য ঐক্য ফোরামের মানববন্ধন