Thursday , 20 October 2022 | [bangla_date]

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ৭৪তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ কালব এর সহযোগিতায় ঠাকুরগাঁও পঞ্চগড় ক্লাস্টারভ‚ক্ত ক্রেডিট ইউনিয়সমূহ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল। কাল্ব এর ঠাকুরগাঁও-পঞ্চগড় ক্লাস্টারের চেয়ারম্যান পবারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় কালব এর ঠাকুরগাঁও-পঞ্চগড় ক্লাস্টারের সেক্রেটারী দক্ষিণা রঞ্জন রায়, কালব এর চেয়ারম্যান আবু সাঈদ সোহেল, সেক্রেটারী মফিজল হক, আটোয়ারী কাল্ব এর চেয়ারম্যান জিল্লু হোসেন সরকার, বোদা কালব এর চেয়ারম্যান আপেল মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ক্লাস্টাভ‚ক্ত ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এম এ কুদ্দুস ও সাধারণ সম্পাদক শামু নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়টি মরহুম ভাষা সৈনিক দাবিরুল ইসলামের নামকরণে করার দাবি ‌

পীরগঞ্জে এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে এমপি মনোরঞ্জন শীল গোপাল

চিরিরবন্দরে মামলা থেকে বাঁচতে অভিনব কান্ড!

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

বোদায় আগুনে পুড়ে চারটি পরিবারের ৮ টিনের ঘর পুড়ে ছাই

রাণীশংকৈল মানবাধিকার রক্ষায় ওসি’র সাথে সিএসও সদস্যদের সংলাপ

পীরগঞ্জের নব নির্বাচিত ইউপি সদস্যকে ইয়াবা সহ দুইজন আটক