Monday , 24 October 2022 | [bangla_date]

পঞ্চগড়ে পঞ্চম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জেলার স্বল্প আয়ের মানুষদের স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের পঞ্চম দফার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভায় একযোগে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। জেলায় ২০ জন ডিলারের মাধ্যমে ক্যালেন্ডার তৈরী করে নির্দিষ্ট তারিখে ৫২টি স্থানে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। এই দফায় প্রতি কার্ডধারী ৪০৫ টাকায় ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি নিতে পারছেন। পঞ্চম দফায় জেলায় ৬৯ হাজার ৭৫টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই দফায় ৬৯ হাজার ৭৫ কেজি চিনি, এক লাখ ৩৮ হাজার ১৫০ লিটার সোয়াবিন তেল ও এক লাখ ৩৮ হাজার ১৫০ কেজি ডাল বিক্রয় করা হবে। এর আগে চতুর্থ দফায় একই কার্ডে স্বল্পমূল্যে নির্ধারিত পণ্য বিতরণ করা হয়। তবে রমজান মাসে পরিবার প্রতি অতিরিক্ত হিসেবে এক কেজি চিনি ও এক কেজি ছোলা প্রদান করা হয়। গত ২১ মার্চ পঞ্চগড় জেলা প্রথম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আইপজিটিভের শীতবস্ত্র বিতরণ

দেশ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা —উপজেলা চেয়ারম্যান মুন্না

বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাদদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে ডেমক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় করিমা ফাউন্ডেশনের শিতবস্ত্র বিতরন

হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল ইসলাম

রাণীশংকৈলে এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয়ের চেক প্রদান

আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত

আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত