Wednesday , 12 October 2022 | [bangla_date]

পঞ্চগড়ে শিশু ধর্ষণকারীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

দিনাজপুর জেলার সদর থানাধীন উপশহর এলাকা হতে একজন নাবালিকা শিশু ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার সদর থানার একজন কিশোরী ধর্ষণ মামলার মূল আসামী মোঃ নজরুল ইসলাম (৫০) দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় গোপনে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ১১/১০/২২ রাতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের মোঃ নজরুল ইসলাম (৫০)কে গ্রেফতার করে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার সদর থানাধীন ১৩ বছরের নাবালিকার পরিবার অত্যন্ত হতদরিদ্র। এই সুযোগকে কাজে লাগিয়ে ভিকটিমের পিতা-মাতার অবর্তমানে ধৃত আসামী মোঃ নজরুল ইসলাম (৫০), সাং- খেকিপাড়া, থানাঃ পঞ্চগড় সদর, জেলাঃ পঞ্চগড়, ভিকটিম নাবালিকা (১৩) কে টাকা পয়সা, খাবার, কাপড় চোপড় ইত্যাদির লোভ দেখিয়ে ফুসলিয়ে গত ১৫/০৩/২২ ইং জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ধর্ষণের কথা লোকজন জানালে হত্যার ভয় দেখিয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে ভিকটিমের পিতামাতা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভিকটিম সন্তানসম্ভবা বলে জানায়। উক্ত ঘটনাটি এলাকা জানাজানি হলে আসামী পক্ষ টাকা পয়সার বিনিময়ে গর্ভের সন্তান নষ্ট করা সহ উক্ত ঘটনাটি আপোষ মিমাংশা করার জন্য চাপ দিতে থাকলে ভিকটিমের মাতা বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় মামলা দায়ের করলে, উক্ত ধর্ষক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপ্তগোপনে অবস্থান করতে থাকে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সর্বশেষ ১১/১০/২২ ইং তারিখ রাতে ধর্ষণ মামলার মূল আসামীকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকা অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী নাবালিকা ভিকটিমকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী কে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কবিতা    -এসএম মশিউর রহমান সরকার

ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কবিতা -এসএম মশিউর রহমান সরকার

ইউএনও’র অপসারণের দাবিতে পার্বতীপুরে অবস্থান কর্মসূচি

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

আটোয়ারীর প্রবীণ সাংবাদিক শাহীন আর নেই

বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ বিষয়ে মতবিনিময় সভা

বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ বিষয়ে মতবিনিময় সভা

দিনাজপুরে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিবারের সন্ধানে পুলিশ

হাকিমপুরে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে আলোচনা সভা

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

পঞ্চগড়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের সুদার সরকার