Tuesday , 25 October 2022 | [bangla_date]

পঞ্চগড়ে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ও স্যানিটারি সামগ্রি বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে এসএমসি এন্টারপ্রাইজ রংপুর। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক। বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি, এসএমসি এন্টারপ্রাইজের রংপুর এলাকা অফিসের সিনিয়র সেলস ম্যানেজার জাহিদ আহমেদ, দিনাজপুরের সিনিয়র সেলস প্রমোশন অফিসার জাহেদুল ইসলাম প্রমূখ। কর্মশালায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মশালা শেষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক হাজার ২শ মেয়ে শিক্ষার্থীর মাঝে এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কেউ রাজাকারী করেছে এমন কোন ইতিহাস নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে সেনুয়া বাঁশবাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

নেসকোর কর্মচারীরা চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন

রহস্যে ঘেরা সেই বারমুডা ট্রায়াঙ্গেলে এবার ২০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ!

নিজ হাতে গড়া স্কুল থেকে অবসরে গেলেন শিক্ষক

বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছে – এমপি গোপাল

বোদায় বোরো ধানের দাম কম, কৃষকরা হতাশ

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত