Friday , 28 October 2022 | [bangla_date]

পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের ছাগল পালন বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\ হত দরিদ্র নারীদের ছাগল পালনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন ফেডারেশন ওই কর্মশালার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার ফেডারেশন ভবনে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভিএফএ ঝর্ণা রাণী রায়, আরডিআরএস বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলিটেটর শাহজাহান আলী ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ১০ম কিস্তিতে ২২জন হত দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিজ উপজেলায় উষ্ণ সংবর্ধনায় ভাসছেন স্বপ্না ও সোহাগী

বীরগঞ্জে ভুট্টার বাম্পার ফলন,দামও ভালো

বালিয়াডাঙ্গীতে ৮’শ পরিবার পেল ঘর ও ঘরের চাবি

পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিতদের বরণ ও বিদায় সংবর্ধনা

কবি ইয়াসমিন আরা রানু’র প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসা জোছনায় টেরাকোটা রাত”এর মোড়ক উন্মোচন

তদারকি নেই|| রাণীশংকৈলে ৪০ দিনের কর্মসূচি কোন কাজে আসছেনা সরকারের

রাণীশংকৈলে মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত পৌর আ’লীগ সভাপতিকে গণসংবর্ধনা

ফারুক সভাপতি- ডাবলু সম্পাদক পীরগঞ্জে কালব্’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক

নবাবগঞ্জে মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন