Sunday , 30 October 2022 | [bangla_date]

পীরগঞ্জে ডিবি পরিচয়ে জুয়ার আসরে টাকা তুলতে গিয়ে দুই যুবক গ্রেফতার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জুয়ার আসর থেকে টাকা আদায় করতে গিয়ে আলমগীর ও সুজন নামে দু’যুবক গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে উপজেলার ফুটানী টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আলমগীর ও সুজনের বাড়ি পৌর শহরের মিত্রবাটি মহল্লায়। রবিবার সকালে তাদের ঠাকুরগাও আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি জানায়, শনিবার রাত ১০ টার দিকে ফুটানী টাউন এলাকায় একটি জুয়ার আসরে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে ঐ দুই যুবক। এ সময় তাদের আচরণ দেখে সন্দেহ হলে উভয়কে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। রবিবার সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে ১৫১ ধারায় আদালতে সোপর্দ্দ করা হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আটক দুই যুবককে ১৫১ ধারায় কোর্টে চালান দেওয়া হয়েছে। তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কালের কন্ঠ শুভ সংঘের উদ‍্যেগে কম্বল বিতরণ

আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে -পঞ্চগড়ে সারজিস আলম

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবার ছুরিকাঘাতে আহত ছেলে, গ্রেপ্তার বাবা!

জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধনকালে জেলা প্রশাসক আমাদের সন্তানদের বই পড়ার নেশায় আসক্ত হতে হবে

ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বীরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”শীর্ষক কর্মশালা