Tuesday , 4 October 2022 | [bangla_date]

পীরগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে টাকা ও স্বর্নালংকার চুরি

পীরগঞ্জ প্রতিনিধিঃ খাবারে সাথে চেতনা নাশক প্রয়োগ করে পরিবারের সদস্যদের ঘুম পাড়িয়ে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এক প্রধান শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা।

সোমবার দিবাগত রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ জানান, গত সোমবার রাত ১০টা দিকে তিনি জাবরহাট উপশহর থেকে করনাই বাসায় ফেরার পর দেখতে পান তার পরিবারের লোকজন ঘুমাচ্ছেন।
তিনি তার স্ত্রীকে ডাকা ডাকি করে জাগানোর চেষ্টা করেন। কিন্তু তার স্ত্রী তেমন সাড়া দেননি। পরে তিনিও ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার মা ঘুম থেকে জেগে ঘড়ের দরজা খোলা দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে তোলেন।
এরপর দেখা যায় ঘড়ের আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ হাজার টাকা নাই।
ধারণা করা হচ্ছে, দুবৃত্তরা চেতনা নাশক প্রয়োগ করে বাড়ির লোকজনদের ঘুম পাড়িয়ে সোনা ও টাকা চুরি করে নিয়ে গেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঐ ইউনিয়নের চেয়ারম্যান তাকে মোবাইলে বিষয়টি জানিয়েছেন। তবে লিখিত কোন অভিযোগ পাননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে জনজীবন

আটোয়ারীতে মির্জা গোলাম  হাফিজ’র  মৃত্যু বার্ষিকী পালিত

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ’র মৃত্যু বার্ষিকী পালিত

রানীরবন্দরে উৎকর্ষ রেসিডেন্সিয়াল ইসলামিক স্কুলের যাত্রা শুরু

সীমান্তে দুটি বিদেশী শুটার গান, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমান মাদক উদ্ধার ফুলবাড়ী ২৯ বিজিবি’র

বোচাগঞ্জে অনুমোদনহীনভাবে সার ক্রয় বিক্রয় ও মজুদ রাখার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সি’মান্ত দিয়ে ভা’রত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জনকে আ’টক করেছে বিজিবি

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চিরিরবন্দরে স্কাউটস ও বিজ্ঞান ক্লাব অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা