Thursday , 27 October 2022 | [bangla_date]

পীরগঞ্জে শিক্ষক দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রুপান্ত শুরু” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষক দিবস উদ্যাপন কমিটির উদ্যেগে দিবসটির উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃস্পতিবার সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্তর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ পৌর অডিটোরিয়্যামে শেষ হয়। পরে পীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, বিশেষ অতিথি : সাবেক জাতীয় সংসদ সদস্য এমদাদুল হক, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ্, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,বি, এম কামাল উদ্দীন, অধ্যক্ষ নজরুল ইসলাম, সুপারিনটেনডেন্ট শাহ আলম, বর্ণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহফিজুল হক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, অধ্যাপক এনামুল হক, প্রধান শিক্ষক আক্তারুজ্জান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক একরামুল হক। উল্লেখ্য দিবসটি উপলক্ষ্যে পীরগঞ্জ সরকারি কলেজ সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা বোদেশ্বরী মন্দিরে ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

পীরগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে লেপ ও তোষক বিতরণ

বীরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পৌর নির্বাচনীয় পথসভা

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুহা: সাদেক কুরাইশী

বোচাগঞ্জে কাঠের ঘানিতে সরিষার তেল উৎপাদনের ব্যবহৃত হচ্ছে যান্ত্রিক মোটর সাইকেল

‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত’এই কথা বলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

কাহারোলে কৃষক দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা