Monday , 31 October 2022 | [bangla_date]

পীরগঞ্জে ৫০ দিনেও খোঁজ মেলেনি বুদ্ধি প্রতিবন্ধী সুফিয়ার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ নিখোঁজের ৫০ দিনেও খোঁজ মেলেনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার বাসিন্দা হবিবর রহমানের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সুফিয়া বেগমের। বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। পুলিশও তার সন্ধান দিতে পারছেন না।
নিখোঁজের মাতা আমেনা খাতুন জানান, তার ৪৮ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সুফিয়া গত ২০ সেপ্টেম্বর সকালে পৌর শহরের প‚র্ব চৌরাস্তায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তিনি বাড়ি ফেরেননি। আত্মীয় স্বজনের বাড়ি সহ অনেক জায়গা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। সুফিয়ার বাবা হবিবর শারীরিক ভাবে অসুস্থ্য। মেয়ে হারোনোর শোকে তিনি কাতর হয়ে পড়েছেন। স্বজন হারানোর ব্যাথায় জর্জরিত হয়ে পড়েছেন পরিবাটি, তারা সুফিয়ার সন্ধান চান। সুত্র জানায়, খয়েরী রঙের বলপ্রিন্ট শাড়ি পড়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি । তার গায়ের রং শ্যামলা, মাথার চুল সাদা কালো এবং ঘাড় পর্যন্ত লম্বা। দুই গালে কালো কালো দাগ আছে। তিনি পাঁচ ফুট লম্বা এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন। সুফিয়া নিখোঁজের ঘটনায় গত ১৯ অক্টোবর পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন তার মা আমেনা খাতুন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সুফিয়া নিখোঁজের বিষয়টি দেশের সকল থানায় অবহিত করা হয়েছে। সন্ধান পেলেই পরিবারকে জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা মুদ্রণশিল্প মালিক সমিতির নতুন কমিটি গঠন !

ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদী খননে কৃষকের জমি ও ফসল রক্ষার্থে মানববন্ধন

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

পীরগঞ্জে ফিলিস্তিনে ইসরাইলী হামলা প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

স্কুল শিক্ষক নিখোঁজের ২২ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা

প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরন বিষয়ক সেমিনার

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট

খানসামায় নিজের পোষা সা’পের কা’মড়ে যুবক গু’নিকের মৃ’ত্যু