Sunday , 30 October 2022 | [bangla_date]

বন্ধ চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে সভা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় চিনিকলসহ বন্ধ ঘোষিত রাস্ট্রায়ত্ব সকল চিনিকল চালুর দাবিতে এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় চিনিকল মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটি এ সভার আয়োজন করে। শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি জহিরুল ইসলাম, কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা, ঢাকা মহানগর শাখার আহবায়ক রাজু আহমেদ বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মাহবুব রহমান মিজান।
বক্তারা বন্ধ ঘোষিত রাস্ট্রায়ত্ব সকল চিনিকল অবিলম্বে চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ীদের স্থায়ী, আখের মন দুইশ টাকা করাসহ পাঁচদফা দাবিতে জানান। অন্যথায় আখচাষী ও শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয়ভাবে গোলটেবিল আলোচনা, চিনিকল এলাকায় সভা সমাবেশ, সংগ্রাম কমিটি গঠন এবং খাদ্য শিল্প কর্পোরেশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সভায় চিনিকল শ্রমিক ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পুনরায় চিনিকল চালু, আখচাষী এবং চিনি শ্রমিকদের রক্ষার দাবিতে শ্রমিক নেতা কে এইচ এম রবিউল ইসলামকে আহবায়ক ও শ্রমিক নেতা মাহবুব আলম বুলেটকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

পঞ্চগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ট্রাক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ -সারজিস আলম

তেঁতুলিয়ায় গুনগত মানের চা উৎপাদন নিয়ে উস্মুক্ত আলোচনা, ক্ষুদ্র চা চাষী,শ্রমিক,বাগান মালিক ও ফ্যাক্টরি মালিকদের অংশগ্রহণ

পীরগঞ্জে ছোট ভাইয়ের রাস্তা বন্ধ করার অভিযোগ বড় ভাই বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

রাণীশংকৈলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ঢোলরহাট ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডধারী দুস্থ নারীদের কাছ থেকে বাধ্যতামূলক ট্যাক্স আদায়