Monday , 17 October 2022 | [bangla_date]

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে বিশ্ব ডিম দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কামরুজ্জামান মিঠু, ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন, শুভেচ্ছা বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন উর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সারওয়ার জাহান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষাসহ অন্যান্যরা। সভায় উপস্থাপনা করেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. রাশেদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, অনেকে ডিম খাওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। দুধের মতোই ডিম একটি আইডিয়াল খাবার। ডিমে প্রচুর ভিটামিন এ, ডি এবং ই থাকে। সেই সঙ্গে থাকে বি-১২, রিবোফ্লাভিন এবং ফলেট। এছাড়াও আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, জিংক এবং সেলেনিয়াম থাকে ডিমে। যেগুলো মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়, ওজন কমায়, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আমরা অনেকেই একটির বেশি দুটি ডিম খাওয়াকে ক্ষতিকর বলে মনে করে থাকি। কিন্তু এক গবেষণায় জানা গেছে যে, দুটি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয়ই বরং উপকারী। ডিমে যে পরিমাণ কোলেস্টেরল থাকে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। ডিমে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য উপকারী। তবে দুটো ডিম খেলে দিনের অন্যান্য খাবারের দিকেও লক্ষ্য রাখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে স্টুডেন্টস এসোসিয়েশন অব (এসএবিডি)এর সভাপতি সাদমান ও সাধারণ সম্পাদক ইব্রাহীম

পীরগঞ্জে স্কুল ছাত্রীর আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কনকনে ঠান্ডায় দিনাজপুর অঞ্চলের শ্রমজীবিরা বিপাকে

ঠাকুরগাঁওয়ে এ বছরের গমের আবাদ কমেছে !

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেল আরোহী নিহত

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে কাল প্রতিক বরাদ্দ মনোনয়ন প্রত্যাহার না করে অনড় আ’লীগের-৭ বিদ্রোহী বিএনপিতে-১

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

খানসামায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড