Wednesday , 12 October 2022 | [bangla_date]

বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়া ৭ ছাত্রীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদনের সময় বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবা উদ্দিন শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

এ বিষয়ে, আইনজীবী মেজবা উদ্দিন শরীফ জানান, ইডেন কলেজে দুই পক্ষের মারামারির ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা মামলায় সাতজনের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজের ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হন। এ ঘটনার জেরে ওই দিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গোরক্ষনাথের শিব মন্দির রক্ষনাবেক্ষনের কারণে অযত্ন-অবহেলায় রয়েছে

চোরাচালান মামলার কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

রানীশংকৈলে ভুমিসেবা সপ্তাহ পালন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে  ৪টি উপজেলায় বেসরকারী  ফলাফলে বিজয়ী হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরে ৪টি উপজেলায় বেসরকারী ফলাফলে বিজয়ী হলেন যারা

রানীশংকৈলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

সন্ধার পর বিদ্যুতের লোডশেডিং মানতে চায় না গ্রাহকরা

পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ

ঠাকুরগাঁওয়ে এস.এস.সি ৯৩ ব্যাচের স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়