Saturday , 1 October 2022 | [bangla_date]

বাংলাদেশে প্রথম ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অনুষদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় হাবিপ্রবির টিএসসি এর সম্মুখে উক্ত অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড.তাহেরা ইয়াসমিন এর সভাপতিত্বে অতিথি ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান, আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস এম হারুন উর রশীদ,আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.ইমরান পারভেজ, এফএও এর প্রতিনিধি এবং শিক্ষার্থীরাসহ অন্যান্যরা। প্রথমবারের মতো আয়োজিত উক্ত অনুষ্ঠানে অনলাইনে ১২ টি বিশ্ববিদ্যালয়ের ১৬৮টি দল অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি ১২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে শুরু হয়।
এ সময় বক্তারা বলেন, শনিবার থেকে দেশে ভেটেরিনারি অলিম্পিয়াড এর যাত্রা শুরু হল। ভেটেরিনারি শিক্ষাকে আরও যুগোপযোগী ও আধুনিক করতে আজকের এই অলিম্পিয়াড গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুপুর ৩টায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটেয়াারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত – ৪

এক থোকায় ৩৮ লাউ, গ্রামবাসী অবাক!

বীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে জামায়াতের পরিদর্শন

“ব্রীজটি বিপদজনক” জনদূর্ভোগের প্রতিকার ও সংস্করণ চাই এলাকাবাসী!!

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

পীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

ট্রাক্টর ড্রাইভার হৃদয় চন্দ্র রায়কে শিক্ষা উপকরণ প্রদান