Friday , 21 October 2022 | [bangla_date]

বাংলাবান্ধায় নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ দর্শক গ্যালারী শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য গ্যালারী চত্ত¡রে বৃক্ষরোপণ করেন।

দুই দেশের বিদ্যমান বন্ধুপ্রতীম ভাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টের প্যারেড প্রদর্শনের আয়োজন করে। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মনোমুগ্ধকর ও চমকপ্রদ প্যারেড প্রদর্শন করেন।

প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান। তাদেরকে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে ফটোশেসনে অংশ নেন। পরে বাংলাবান্ধায় নবনির্মিত গ্যালারি চত্বরে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনিকে স্মরণীয় করে রাখতে উভয় বাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডবিøউসি, এএফডবিøউসি, পিএসসি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসিসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ( পিপিএম ), সরকারী ও বেসরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এ সময় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে শতশত দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে বিজিবি কর্মকর্তা ও থানা পুলিশ বিশেষ সম্মান প্রদর্শন করেন। স্বরাষ্ট্র মন্ত্রীর হেলিকপ্টার যোগে আসার খবরে হেলিকপ্টার দেখতে সীমান্তবর্তী উপজেলাটির বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সমাগম ঘটে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বদলী জনিত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

ঠাকুরগাঁও পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি

নারী উদ্যোক্তা সৃষ্টি অবিচল থাকার প্রত্যয়ে দিনাজপুরে পণ্য প্রদর্শনী উৎসবের সমাপনি

পৌরসভা পর্যায়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

রানীশংকৈল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠান

আটোয়ারী থানা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনে হ্যাট্রিক করেছে

আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টের উদ্বোধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বীরগঞ্জে মানববন্ধন

বিদ্যুৎস্পৃষ্টে খানসামায় ভ্যান চালকের মৃত্যু

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে মনোনয়ন বৈধ হওয়া আওয়ামী লীগের প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী পেলেন চশমা প্রতীক