Saturday , 8 October 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে মুসল্লীদের সাথে জুম্মার নামাজ আদায় করে মসজিদে এমপির বরাদ্দের ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন এমপির ছেলে- সুজন

মোঃ মজিবর রহমান শেখ,,
মুসল্লীদের নিয়ে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে সেই মসজিদেই এমপি’র বিশেষ বরাদ্দ হতে প্রাপ্ত অর্থ মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি’র জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ময়মনসিংহ পাড়া জামে মসজিদে এমপি’র বরাদ্দের ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার শাসনামলে দেশব্যাপী ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মোঃ মাজহারুল ইসলাম সুজন, তিনি বলেন, আপনারা নিজেরা চারদিকে তাকালেই দেখবেন শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের চিত্র। অথচ বিএনপি-জামায়াতের চোখে এসব উন্নয়ন ধরা পড়ে না-উনারা কাঠের চশমা পড়ে উন্নয়ন দেখতে চান। তাদের উদ্দেশে বলি-আপনারা অন্ধ হতে পারেন, দেশবাসি অন্ধ নয়, তাঁরা দেখছেন দেশের কোথায় কোথায় উন্নয়ন ঘটছে।তিনি বলেন, আসলে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চান না, উনারা চান কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায়।এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সামনের নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে পূণরায় আ’লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
চেক হস্তান্তর কালে ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৫ দিনের টানাবর্ষণে জলাবদ্ধতায় দুর্ভোগ

পঞ্চগড়ে ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

হরিপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীরগঞ্জ থানার আনন্দ উদযাপন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় কাটছে না

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে ৩য় ধাপ মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ উদ্বোধন

পীরগঞ্জে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানাএক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারনের নির্দেশ প্রদান