Thursday , 20 October 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গী উপজেলা ইউএনওর নম্বর ক্লোন, ফোন করে চাঁদা দাবি !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঐ বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ইউএনও বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও আইডিতে এ বিষয়ে একটি সতর্কীকরণ পোষ্ট করেছেন তিনি। সেই পোস্টে বলা হয়েছে, কিছু প্রতারক ও অসাধু চক্র বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে সেই নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ফোন করছে এবং বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবী করছে। ইউএনও বা তাঁর পক্ষে কখনোই ফোন করে কিংবা অন্য কোনভাবে কারও নিকট টাকা দাবী করা কিংবা চাওয়া হয় না। তাই ই্উএনও’র পক্ষ থেকে কেউ স্বশরীরে বা মোবাইলে টাকা চাইলে দয়া করে কাউকে কোন টাকা দিবেন না। ইউএনও বিপুল কুমার বলেন, আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। তিনি আরও জানান, মোবাইল নাম্বার ক্লোন করার বিষয়টি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। তাই সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করেন এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে বা থানায় জানানোর জন্যও অনুরোধও করেন তিনি। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। এটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

৮বছর ধরে পরে আছে সড়কবিহীন সেতু, ১০ গ্রামকাসীর দূ’র্ভোগ

বিরামপুরে নিজ বাড়ীর সামনে সবজী ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ইএসডিও প্রসপারিটি (ক্ষুদ্র -নৃগোষ্ঠি) প্রকল্পের ভ্যান বিতরন

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈলেন বর্মনের শেষকৃত্য সম্পন্ন

পুলিশ জনগণ এক সাথে কাজ করলে অপরাধ কমবে …… এডিশনাল ডিআইজি

উত্তর তরঙ্গ সাহিত্য সংসদের মাসিক কবিতা পাঠের আসর

দিনাজপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে শিক্ষার্থীদের পাশে এবার কবি সাহিত্যিকরা

মহিলা পরিষদের উদ্যোগে চিরঞ্জিব সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

​দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৯৮ জনের মৃত্যু

পীরগঞ্জে রাসায়নিক সার ও কীট নাশকের বিকল্প অনুজীব সার প্রকল্প উদ্বোধন