Wednesday , 12 October 2022 | [bangla_date]

বিএনপির এমপিরা পদত্যাগ করলে উপ-নির্বাচন: তথ্যমন্ত্রী

বিএনপির পাঁচ সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করলে ওই সব আসনে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি থেকে নতুন একটা আওয়াজ দেওয়া হচ্ছে, তারা যদি আন্দোলনের চূড়ান্ত রূপরেখা দেয় সেক্ষেত্রে সংসদে তাদের যে দলীয় এমপিরা আছেন, তারা পদত্যাগ করবেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ‌্যমন্ত্রী বলেন, তারা যদি সেটা করে সেখানে উপ-নির্বাচন হবে। অসুবিধাতো নেই। পাঁচ জন সংসদ সদস্য তাদের আছে, যদি তারা পদত্যাগ করেন, সেখানে উপ-নির্বাচন হবে।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিভাগীয় সম্মেলন হচ্ছে। তাদের এই সম্মেলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের তৈরি হবে। তাতেই সরকারের পতন হবে। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, তিনি তো এরকম কথা গত সাড়ে ১৩ বছর বলে আসছেন। নানা ধরনের সভা তারা গত সাড়ে ১৩ বছর ধরে করেছেনও। এর আগেও তারা বিভাগীয় সমাবেশ করেছে, জেলা সমাবেশ করেছে। সেই সমস্ত সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করেছে, নিজেরা নিজেদের সমাবেশ পন্ড করেছে।

তিনি বলেন, বিভাগীয় সমাবেশের নামে তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, তাহলে সরকার যেমন জনগণের নিরাপত্তা বিধান করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, জনগণ যদি প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলে আমাদের দলও জনগণের সাথে থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন

হরিপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সকল আদিবাসী হত্যার বিচার দাবীতে দিনাজপুরে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সি’মান্ত দিয়ে ভা’রত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জনকে আ’টক করেছে বিজিবি

কাহারোলে উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র বন্যা গ্রেফতার — জেল হাজতে প্রেরণ

রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে শিক্ষা কর্মকর্তার পরিদর্শন

বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার অমরজিৎ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী