Sunday , 2 October 2022 | [bangla_date]

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন

“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা”- এই মূল সূরকে উপপাদ্য করে দিনাজপুরের ঐহিত্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব- এ হামীম আলমাস প্রথম স্থান অর্জন করেছে।
গত শনিবার বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবে হাই স্কুল ও কলেজ শাখার ছাত্র-ছাত্রীদের মধ্যে আলাদা-আলাদা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আইসিটি বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেনির ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতায় সপ্তম শ্রেনীর ছাত্র হামীম আলমাস মুগ্ধ ও আশফাক তানভীর যৌথভাবে প্রথম স্থান অধিকার করে হামীম আলমাস মুগ্ধ বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক গোলাম মোস্তফা হীরা ও মুনিরা আক্তার শিল্পীর সন্তান।
তাদের প্রতিযোগিতার বিষয় ছিল ডিজিটাল হাউসের ধারণা। বর্তমান প্রযুক্তি ভিত্তিক জীবন যাপনের প্রেক্ষাপটে একটি ডিজিটাল বাসা বাড়িতে যে সব বিষয় থাকা প্রয়োজন সে সব বিষয় ছিল তাদের উপস্থাপিত মডেল যেমন ডিজিটাল হাউস, এলডিআর ষ্ট্রিট লাইট, ফায়ার এর্লাম, ওয়াটার ট্যাংক, ডিটেক্টর, গ্যাস লিকেজ ডিক্টেটর, রেইন ডিটেক্টর। তারা এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে এই প্রজেক্ট তৈরি করে। তাদের মেধার স্বীকৃতি পাওয়াতে তারা আগামীতে আরোও বড় কিছু আবিষ্কার করার কাজে নিজেদের উৎস্বর্গ করবে এবং দেশের সেবায় অবদান রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে পালিত

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান

রাণীশংকৈলে অযতনে অবহেলায় পড়ে আছে কোটি টাকার ভবন

বীরগঞ্জে জাতীয় নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাওয়া সংবর্ধনা

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতিসহ ১৪ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত : ভোট গ্রহন হবে সাধারন সম্পাদক পদে

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতিসহ ১৪ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত : ভোট গ্রহন হবে সাধারন সম্পাদক পদে

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরন

দিনাজপুরে বৃক্ষরোপন ও বিতরন কর্মসুচী অনুষ্ঠিত

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ

রাণীশংকৈলে ইউএনও অসুস্থ্য ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাপাতালে ভর্তি