Wednesday , 5 October 2022 | [bangla_date]

বিয়েপাগল ভেন্ডারী আটক ঠাকুরগাঁওয়ে বিয়ের পর যৌতুকের টাকা গ্রহন করে তালাক দেওয়ার যার নেশা !

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় বিয়ে করে যৌতুকের টাকা গ্রহন করে স্ত্রীকে তালাক দেওয়ায় তার নেশা। তিনি কৌশলে বিভিন্ন প্রলোভনে নারীদের বিয়ে করে যৌতুকের টাকা গ্রহন করে। পরে টাকা পাওয়ার পরপরই তালাক দিয়ে দেন। এমন করে প্রায় ১০/১২ টি বিয়ে করেছেন তিনি। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর (ভুল্লি) গ্রামের মৃত উসমান আলীর ছেলে মো: আবুল হাসেম ভেন্ডারী (৫৭)। একই জাতীয় অপরাধের জন্য সৈয়দা বেগম (৩৫) নামে এক মহিলা সদর থানায় ১ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঐ নারী স্বামী পরিত্যাক্তা হয়ে বাপের বাড়িতে বসবাস করে আসছিলেন। গত ২৯ সেপ্টেম্বর আবুল হাসেম ভেন্ডারী ঐ নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পৌর শহরের তেলীপাড়ায় কাজী অফিসে নিয়ে এসে উভয়ের সম্মতিক্রমে বিয়ে করেন। পরদিন ঐ নারীকে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউপির সামনে ভেন্ডারীর বাড়িতে নিয়ে যায়। ভেন্ডারী ভাড়িতে প্রবেশের আগেই ঐ নারীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। ঐ নারী স্বামী পরিত্যাক্তা ও গরীব উল্লেখ করলে ভেন্ডারী তাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে বেধরক মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ভেন্ডারী বাড়ির মেই গেট লাগিয়ে দেন। পরে এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে আহত অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে ভেন্ডারীকে আটক করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ ৩জন আটক

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা

হিলি স্থলবন্দরে মহিষের মাংস ও পেঁয়াজ বাজেয়াপ্ত

পঞ্চগড়ে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ দিয়ে স্বর্ণালংকারসহ মালামাল চুরি \ মালামালসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে  নিয়ে দিনব্যাপী কর্মশালা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা

ঠাকুরগাঁওয়ে চিনিকল রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচী

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই —নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

হরিপুরে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

সারাদেশে করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত জামেলা পরিবার কে আর্থিক সহায়তা প্রদান