Wednesday , 26 October 2022 | [bangla_date]

বীরগঞ্জের পল্লীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে মো. আশিক হোসেন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোতরঘু গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আশিক হোসেন ওই এলাকার মো. এরশাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বাড়ির লোকজনের অগোচরে পুকুর পাড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করা হয়। এব্যাপারে বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহিনুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার আগে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। শিশু আশিক হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রসুতি মায়েদের কল্যানে সব কিছু করা হবে- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

সারাদেশে আবারও বাড়লো করোনায় মৃত্যু-৫৮

দিনাজপুরে স্যানিটেশন ব্যবসা ও ব্যবস্থা উন্নয়ন শীর্ষক সভা

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

বোচাগঞ্জে সদ্য বিবাহিত যুবক খুন ঃ শিক্ষক দম্পত্তি আটক

ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সভা

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

কাহারোলে মাদক সেবন কারীকে ৩ মাসের কারাদন্ড

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান