Monday , 17 October 2022 | [bangla_date]

বীরগঞ্জের পৃথক ঘটনায় পানিতে পড়ে দুইজনের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে পৃথক ঘটনায় নদীর পানিতে পড়ে মোঃ রুমন (৬)এবং পুকুরের পানিতে ডুবে মোঃ তৌফিকুর রহমান তজিম (১৩)নামে দুইজনের মৃত্যু হয়েছে।
মোঃ রুমন উপজেলার ভোগনগর ইউনিয়নের নর্তডাঙ্গী গাটুপাড়া গ্রামের মোঃ আইনুল ইসলামের ছেলে এবং মোঃ তৌফিকুর রহমান তামজি একই এলাকার বিজয়পুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে নদীতে পড়ে মোঃ রুমন এবং পুকুরের পানিতে ডুবে মোঃ সফিকুর রহমানের মৃত্যু হয়।
নর্তডাঙ্গী গ্রামের বাসিন্দা মোঃ সাজেদুর রহমান সাজু জানান, দুপুরে নদী খননের বালুর উপর দিয়ে হেটে বাড়ী যাচ্ছিল উপজেলার ভোগনগর ইউনিয়নের নর্তডাঙ্গী গাটুপাড়া গ্রামের মোঃ আইনুল ইসলামের ছেলে মোঃ রুমন এবং প্রতিবেশি মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (৭)। এ সময় নদীর বালু ধসে মোঃ রুমন এবং মোঃ সাজ্জাদ হোসেন পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে মোঃ সাজ্জাদ হোসেনকে উদ্ধার করতে পারলেও মোঃ রুমন কে খুজে পাওয়া যায়নি। সংবাদ পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগীতায় মাছ ধরার জাল দিয়ে মৃত অবস্থায় মোঃ রুমনকে উদ্ধার করে।
এদিকে একই ইউনিনের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সাব্বির হাসান রয়েল জানান, সোমবার দুপুরে বাড়ীর পাশে পুকুরে ছাগলকে গোসল করাতে নামে বিজয়পুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ তৌফিকুর রহমান তজিম। গোসল করানোর এক পর্যায়ে অসাবধানতবশতঃ গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপি হস্ত ও কুটির শিল্প মেলা

২৯৩ ফেন্সিডিল মোটরসাইকেলসহ পীরগঞ্জের জাহিদ হাসান র‍্যাবের হাতে গ্রেফতার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ফিল্মি স্টাইলে চাউল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বোচাগঞ্জে অসময়ে কার্টিমন জাতের আম ফলিয়ে আলোচিত অধ্যাপক সুকমল

পঞ্চগড়ে দু’টি সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন

রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ

সিডিএ মজেন্দ্র দেবশর্ম্মার মৃত্যুতে সেচিকের ২ লাখ চেক প্রদান

আহমদিয়া মুসলিম জামাত নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা

পীরগঞ্জে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক যুব সেমিনার অনুষ্ঠিত