Saturday , 29 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিকাশ, ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র ” এই স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর -২০২২) সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ থানা চত্বরে অত্র থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো.আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, সাবেক জেলা পরিষদের সদস্য মো.আতাউর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবরামপুর ইউপির চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক,মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো.জিয়াউর রহমান জিয়া,ভোগনগর ইউপি চেয়ারম্যান মো.রাজিউর রহমান রাজু, মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, পাল্টাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধন। জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং এর অবদান হতে হবে সবচেয়ে বেশি। এ ব্যাপারে কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব হবে, যেকোনও ধরনের মাদক, জঙ্গিবাদ ও সমাজে অপরাধের মূল হোতাদের সম্পর্কে পুলিশকে অবহিত করা। বিশ্বের প্রায় সকল দেশেই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বিদ্যমান রয়েছে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর মো.শাহজাহান সিরাজ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ,   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট  প্রথম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে  পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

বালিয়াডাঙ্গীতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইতিহাসের সাক্ষী কাহারোলের নয়াবাদ মসজিদ

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

দিনাজপুর সিটি স্বাধীনতার ৫০ বছর ও পরবর্তীকাল শীর্ষক বিশেষ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আলোচনা সভা