Thursday , 6 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংর্বধণা প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ আপন মহিমায় উদ্ভাসিত হোক সম্ভাবনাময় আগামী এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এ চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, ইব্রাহীম মেমোরিয়াল ফাউন্ডেশন সভাপতি এ্যাড. মোঃ হামিদুল ইসলাম, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া ও ইয়াসমিন সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৭ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈল পৌরসভার মহিলা কাউন্সিলর প্রার্থী বনিতা রানী সরকারের মন নয়ন পত্র জমা

প্রধান শিক্ষক আনছারুল হকের মৃত্যুতে বাশিস এর শোক

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

রাণীশংকৈলে গণতন্ত্র বিজয় দিবসে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

বীরগঞ্জ একচেঞ্জ বøার্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঢেপা নদীর আশ্রম ঘাটের উপর সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় দু’পাড়ের এলাকাবাসীর মুখে হাঁসির ঝিলিক

হেমন্তের শুরুতে দরজায় কড়া নাড়ছে শীত

আমদানি অর্ধেকে নেমেছে হিলি বন্দরে, রাজস্ব ঘাটতি ১৮২ কোটি টাকা

লিচুতে তাপপ্রবাহের ক্ষত

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা