Saturday , 1 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে মাহানপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি এর আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সিডিপি‘র ম্যানেজার তমাস মন্ডল এর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। তিনি তার বক্তব্যে বলেন, কন্যাশিশুরা শিশু বিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোন মতেই মেনে নেয়া যায় না। আমরা জানি, শিশু বিবাহ অনেক সমস্যা তৈরী হয় এবং দেশের সমৃদ্ধি বাধাগ্রস্থ হয়। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে শিশু বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহন করতে হবে। কন্যা শিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমি মনে করি কন্যাশিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মুল ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন রায়, ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, সিডিপি চেয়ারপার্সন প্রফুল্ল কর্মকার, নরদান এরিয়ার হেডঅফ তুহিন বিটার বৌরাগী, প্রমুখ। আলোচনা শেষে শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা

দিনাজপুরে সুইপার কোলনিতে নানা আয়োজনে জাতিগত বৈষম্য বিলোপ দিবস পালিত

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের মাঠ পযার্য়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের মাঠ পযার্য়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বুধবার থেকে অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা

হরিপুরে গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর  স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

ছোট গল্প ভাঙ্গন মাসুদুর রহমান মাসুদ