Thursday , 20 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে পল্লীশ্রী’র কর্তৃক ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পল্লীশ্রী’র দুই দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর-২০২২) সকালে
বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড -জার্মানের সহযোগিতায় সফল উদ্যোক্তা তৈরি এবং নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে
২০ জন নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শরিফুল ইসলাম। দুই দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সিবিও, আদর্শগ্রাম ও নারী ক্লাবের সদস্যদের মধ্যে ২০ জন অংশগ্রহণকারীদের একটি সেশন প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ আহমেদ। ২০ ও ২১ অক্টোবর’২০২২ দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সকল কর্যক্রম সার্বিক পরিচলনার দায়িত্বে ছিলেন পল্লীশ্রী ‘র প্রোগ্রাম অফিসার শাহিন আকতার ও পল্লীশ্রী’র ফ্যাসিলিটেটর মো.সৈয়দ আলী। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন

বোচাগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে

হিলি মুক্ত দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত

পঞ্চগড়ে পরিবেশ সংরক্ষণ ক্লাব গ্রিন গার্ডিয়ানস’র অভিনব উদ্যোগে, জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধায় বৃক্ষরোপণ

বীরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

যানজট নিরসনে বীরগঞ্জে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

বীরগঞ্জ মরিচা ইউনিয়নে ইউ এস ডিও কর্তৃক নৃ-গোষ্ঠীদের মাঝে অর্থ সহয়তা

পীরগঞ্জে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা