Tuesday , 4 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় এমপি ও আ,লীগ নেতৃবৃন্দ

বিকাশ ঘোষ,
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পৌরসভার ও উপজেলার ১১টি ইউনিয়নের ১৫৯ টি পূজামণ্ডপগুলোতে ঢাকের বাদ্য আর দেবীর আরতিতে মুখর হয়ে উঠেছে। মহাষ্টমী তিথিতে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব। পূজা মণ্ডপগুলোতে গতকাল সোমবার সকালে অষ্টমীর অঞ্জলি ও কুমারী পূজা এবং বিকেলে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। এসব পূজামণ্ডপে বৃষ্টি উপেক্ষা করে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। মণ্ডপে মণ্ডপে ঢাক-ঢোল আর কাঁসরের বাজানার শব্দ। মণ্ডপ ও প্রতিমাগুলো সাজানো হয়েছে রংয়ে। রংতুলির নিপুণ কাজে ফুটে উঠেছে সৌন্দর্য। দিনাজপুরের বীরগঞ্জে দ্বিতীয় দিনে মহাষ্টমী পূজা চলাকালীন সময়ে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোমবার (৩ অক্টোবর ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার পক্ষে বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নুরিয়াস সাঈদ সরকার, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু, জেলা পরিষদের সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকান্ড পুড়ে মরেছে ১ হাজার মুরগি

ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের মারামারি- ১ জনের মৃত্যু/উভ

কাহারোলে সোস্যাল এইড এর আয়োজনে মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ৪৫ দিন পর নিখোঁজ একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে কৃষি পণ্যের দাম কমানোর দাবীতে সভা

সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান বাবু

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সম্মেলন

ঠাকুরগাঁওয়ে “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধনী !

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি