Monday , 10 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কল্যাণী ফ্রেন্ডস্ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে লাটেরহাট ফুটবল একাডেমিকে ০-৩ গোলে হারিয়ে গড়ফতু উদয়ন ক্লাব চ্যাম্পিয়ন হন। শেষে নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রোকনুজ্জামান বিপ্লব, সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ খালেক সরকার, ইউপি সদস্য রুবেল ইসলাম, উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোনায়েম মিঞা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রাইজ মানি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। স্থানীয়রা জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন হবে বলে আশাবাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোচাগঞ্জে ট্রেনে কাঁটা  পড়ে তরুনীর মৃত্যু

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে তরুনীর মৃত্যু

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ

বোচাগঞ্জে সন্ত্রাসী হামলা শিশুসহ আহত ২ জন \ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জিয়াউর রহমান জিয়াসহ সহযোগিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মপরিকল্পনা তৈরী কর্মশালায় ওসি কোতয়ালী শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে

চিহ্নিত অগ্নি সন্ত্রাসীরা আবারো আগুন নিয়ে খেলা শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে পড়ল নদীতে

লায়ন্স ক্লাবের রাজবাটী শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে ফলমুল ও খাদ্য বিতরণ