Monday , 24 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে লুডু খেলা দেখাকে কেন্দ্র করে অটো চালককে পিটিয়ে আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে সুভাষ নামের এক অটো চার্জার চালক কে পিটিয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত সুভাষ রায় উপজেলার ভোগনগর ইউনিয়নের নওগাঁ গ্রামের মৃত শুকানুর ছেলে। সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসাধীন অবস্থায় থাকা অটো চার্জার চালক সুভাস রায়(৩৮) জানান, একই গ্রামের মোঃ রফিকুলের ছেলে আসাদুল ইসলাম (৪৫) এর মহুগাঁ বাজারে একটি মার্কেট ও মুদির দোকান রয়েছে। দোকানটি বন্ধ থাকায় কিছু লোকজনকে উক্ত দোকানের বারান্দায় মোবাইল ফোনে লুডু খেলতে দেখে সুভাষ রায় তার অটো চার্জারটি রাস্তার পার্শ্বে রেখে খেলা দেখতে থাকলে গত ২১ অক্টোবর বেলা আনুমানিক ১১ টায় আসাদুল ইসলাম দোকানের সামনে সুভাষকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজে বাধা নিষেধ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সুবাষের শরীরের বিভিন্ন স্থানে ছেলাফুলা জখম ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা দেখে প্রত্যক্ষদর্শী স্থানীয় জগদীশ রায়ের ছেলে নিপেন রায়,ভৈষালু রায়ের ছেলে রতন রায় ছাড়াও অনেকে আহতকে উদ্ধারে এগিয়ে আসলে আসাদুল প্রকাশ্য প্রাননাশসহ বিভিন্ন ভয়ভীতি, হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। সংবাদ পেয়ে সুভাষের স্ত্রী প্রতিমা রায় ঘটনাস্থলে এসে আহত স্বামীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামীকে মারধরের বিচার প্রার্থনা করে প্রতিমা রায় বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে শ্রমিক নির্যাতনের এই ঘটনায় বীরগঞ্জ উপজেলা অটো চার্জার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম

জেলগেটে শপথ নিলেন পীরগঞ্জের ইউপি সদস্য শাহজাহান আলী

হাবিপ্রবিতে র‌্যাগিংয়ের দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার ও ৫জনকে সতর্ক

কাহারাল ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার

হরিপুরে পরোয়ানাভূক্ত ৬ পলাতক আসামি গ্রেফতার

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বিরামপুরের বোরো বীজতলা, চারা রক্ষায় মাঠে কৃষকদের প্রাণান্তকর লড়াই

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রকল্পে সঞ্চয়ের টাকা পেলেন ৮০ জন নারী শ্রমিক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত !