Tuesday , 18 October 2022 | [bangla_date]

বীরগঞ্জ নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিক পালন হয়েছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে শেখ রাসেল নির্মলাতার প্রতিক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস- ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর -২০২২) সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, র‍্যালী ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায়
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায় সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো.ওসমান গনি,বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল হোসেন সহ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় ৩৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় থানায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদক প্রতিরোধকল্পে আলোচনা সভা

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণের দাবীতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

পরিচয় মিলেছে ভাইরাল সেই নারী চিকিৎসকের

আহবায়কের পদে বহাল রাখার দাবিতে বোচাগঞ্জে যুবদল নেতা আসাদুল হক চৌধুরীর সাংবাদিক সম্মেলন

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রয়ের সময় র‌্যাবের হাতে যুবক আটক

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় রহস্যজনক চুরি

বোদায় অবসরপ্রাপ্ত সেনা সংস্থার শীতবন্ত্র কম্বল বিতরণ

বীরগঞ্জে ভারী যান চলাচলের কারণে ব্রীজের ভাঙ্গন জনসাধারণের ভোগান্তি