Friday , 21 October 2022 | [bangla_date]

বীরগঞ্জ পৌরবাজারে দোকান ঘরের জমি নিয়ে বিরোধে মারপিটের অভিযোগ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা, বাঁধা প্রদানে হামলার শিকার হয়ে ফারুক নামের একজন হাসপাতালে ভর্তি। পৌরশহরের দৈনিক বাজারে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জের ধরে মারপিটে মৃতঃ আলহাজ্ব মোঃ লতিফ মিয়ার ছেলে মোঃ মোতলেবুর রহমান ফারুক(৩৭) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এই ঘটনায় আহত ফারুক অভিযোগের মাধ্যমে জানান,পারিবারিক বিরোধের জের ধরে দৈনিক পৌরবাজারে তার পৈত্রিকভাবে প্রাপ্ত ভোগদখলকৃত জমিতে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিনের ভাড়ায় থাকা ব্যবসায়ীদের মালামাল সহ বের করে দিয়ে গত ১০ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় তারই বড় ভাই মোঃ ডাবলু মিয়া ও ভাতিজা মোঃ মোনায়েম মিয়া জোরপূর্বক উল্লেখিত দোকান ঘরে তালা মেরে জমি দখলের অপচেষ্টা চালায়। এতে বাঁধা প্রদান করলে বিবাদীদ্বয় তাকে মারপিটের চেষ্টা করে এবং তালা খুলতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।এ ঘটনায় সামায়িকভাবে বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ২০ই অক্টোবর বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১০ টায় বিরোধীয় দোকানের তালা খুলতে গেলে আকস্মিকভাবে বিবাদীদ্বয় বাশের লাঠি-সোটা দিয়ে তাকে মারপিট করলে সংঘর্ষ বাঁধে। মারপিটের একপর্যায়ে ফারুক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের ব্যাপারে বীরগঞ্জ থানার এস,আই মোঃ আশরাফুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, উল্লেখিত বিরোধীয় বিষয়টি নিয়ে উভয়পক্ষই থানায় এসে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং এই মারামারির ঘটনার সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ডিউটি অফিসার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন-এমপি গোপাল

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবিতে সর্বধর্মীয় ছাত্র জনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার একটা ভোটার ও জনসমর্থনহীন সরকার-মির্জা ফখরুল

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

ঘোড়াঘাটে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন ফুল সরেন

বীরগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত এক শ্রমিক আহত

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন ‘সভাপতি-জুলফিকার, সাঃ সম্পাদক-স্বপন’

মেডিকেলে চান্স পাওয়া মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান

বালিয়াডাঙ্গীতে ঢাকার বিউটিসিয়ান বাবলীকে যৌতুকের জন্য নির্যাতন-

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অভিযোগে চালের বাজারে অভিযান