Wednesday , 19 October 2022 | [bangla_date]

বুড়ির বাঁধে মাছ ধরার মহোৎসব!

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শুক নদীর বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার ধুম পড়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়ির বাঁধের গেট খুলে দেওয়ায় মাছ ধরতে নামে কয়েক গ্রামের সহস্রাধিক জেলেসহ উৎসুক জনতা।

সরেজমিনে দেখা গেছে, মাছ ধরার জন্য গ্রাম ও শহরের শত শত মানুষ ব্যস্ত। নারী-শিশুসহ বৃদ্ধরাও রয়েছেন এ দলে। সবাই জাল, পলো, খোচা ও লাফিজাল নিয়ে নেমে পড়েছেন। এছাড়া যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও মাছ ধরতে নেমে গেছেন কাঁদার মধ্যে। সব মিলিয়ে এখানে এক ধরনের মাছ ধরার উৎসব দেখা গেছে।

আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, বর্ষাকালে পানি ধরে রাখার পর কার্তিক মাসের প্রথম দিকে বুড়ির বাঁধের গেট খুলে দেওয়া হয়। এতে উজানের পানি কমে যায়। আর এ সুযোগে মাছ ধরতে নামে কয়েক গ্রামের সহস্রাধিক মানুষ।

ভোর থেকে শুরু হওয়া এ মাছ ধরা চলবে রবিবার (২০ অক্টোবর) পর্যন্ত বলেও জানান তিনি। ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার আব্দুর রাজ্জাক বলেন, মাছ ধরতে ভোরে এখানে এসেছি। শখের বশে মাছ ধরছি। যা পাব তাতেই আনন্দ।

তার মতো আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রামের আব্দুল্লাহ বলেন, আমরা ৬০/৭০ জন মিলে গ্রাম থেকে মাছ ধরতে এসেছি। এখানে মাছের মধ্যে রয়েছে- ট্যাংরা, পুঁটি, শিং, তেলাপিয়া, টেরিকা, কৈ, মাগুর ও শোল।

দেশি প্রজাতের মাছ কিনতে আসা গড়েয়ার তরিকুল ইসলাম বলেন, এখানে পুঁটি মাছ দেড়শ’ থেকে ৩শ’ টাকা আর গছিপোয়া মাছ সাড়ে ৩শ’ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তাজা মাছের স্বাদই আলাদা, তাই একটু কষ্ট হলেও বুড়ির বাঁধে এসেছি মাছ কিনতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রস্তুতি চলছে।। ২৯ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে

আটোয়ারীতে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে প্রাণ গেল বিদ্যুৎ মিস্ত্রির

আটোয়ারীতে রেলপথ অবরোধ! ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

সমতলে চা বাগান করে সাবলম্বি বোচাগঞ্জের ফজলে মুকিম

পর্যটননগরী গড়ার পথে তেঁতুলিয়ায় অভিযান সড়ক দুর্ঘটনা রোধে সড়ক থেকে বালু–পাথর অপসারণ শুরু

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে “অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ না করায় বিপাকে অভিভাবক-শিক্ষার্থীরা”

পবিত্র শবে বরাতের ছুটি ৩০মার্চ

জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির মতবিনিময় সভা সভা

১১ বছর পর পুনরায় চালু হচ্ছে  রামসাগর এক্সপ্রেস ট্রেন

১১ বছর পর পুনরায় চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন