Saturday , 22 October 2022 | [bangla_date]

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ফ্রি চক্ষু ক্যাম্প

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ অক্টোবর শনিবার দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগীতায় সেতাবগঞ্জ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী।
এসময় ফান্ডেশনের মহাসচিব তানভির মতিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, ফান্ডেশনের অর্থ সচিব মোঃ ফিরোজ্জামান কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগত চক্ষু রুগীদের মাঝে ঔষধ ও নাস্তা প্রদান করা হয়। দিনব্যাপ উক্ত চক্ষু ক্যাম্পে বোচাগঞ্জ উপজেলা ও আশপাশের উপজেলার প্রায় সহ¯্রাধিক রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্ষতিকর ইউক্যালিপটাস চারা রোপণ চলছেই

পীরগঞ্জে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা  পাচ্ছে  আমের মুকুল

ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও  বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা

খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা

চিরিরবন্দরে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

বীরগঞ্জ জাতীয় উদ্যানে অবমুক্তের অপেক্ষায় ২০ সুস্থ শকুন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী আর নেই \ আজ নামাজের জানাযা

আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসক কর্তৃক গণশুনানী অনুষ্ঠিত