Saturday , 29 October 2022 | [bangla_date]

বোদায় ধর্ষণের চেষ্টায় ২ যুবকে আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় নবম শ্রেণীতে পড়–য়া এক মাদরাসা পড়ুয়া ছাত্রীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে ২ যুবকের জবানবন্দী নিয়ে আদালতের মাধ্যেমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত শক্রবার সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী পাড়া এলাকার নিজ বাড়ি হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী পাড়া এলাকার আব্দুল সিদ্দিকের ছেলে ফিরোজ আলী (২৭) ও একই এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে মারুফ হোসেন (২১)। থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ঐ ছাত্রী মাদরাসায় প্রাইভেট পড়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে সন্ধ্যার একটু আগে বাসায় ফিরছিলেন। এ সময় বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সাকাতী পাড়া এলাকায় পৌঁছালে ফিরোজ ও মারুফ নামে ঐ দুই যুবক তাকে স্থানীয় এক ব্যক্তির চা বাগানে নিয়ে যান। পরে সেখানে তারা ঐ মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে ফিরোজ ও মারুফ পালিয়ে যান। পরে ভিকটিম মাদরাসা ছাত্রী বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। এরপর ভিকটিমের বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে ঐ দুই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই যুবকের আটক করে। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ২ যুবকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির গঠন

আটোয়ারীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

অবশেষে রাণীশংকৈল উপজেলা আ.লীগ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন

এক মাস পর কারামুক্ত দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর

আটোয়ারীর বলরামপুরে নির্বাচনী প্রচারণা শুরু

বীরগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

দিনাজপুরে শিক্ষার্থীদের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা

কাহারোলে লিচুর বাগানগুলোতে সারিবদ্ধ মৌ-বক্স, মৌ-মাছির গুণগুণ শব্দে মূখরিত এলাকা

দিনাজপুরে রেললাইনে ঝাঁপ, বিচ্ছিন্ন মাথা ট্রেনে আটকে গেলো ৫ কিমি